কাল শুরু ওয়ানডে সিরিজ

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১:০৯

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। গায়ানায় কাল সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ।

তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে টাইগাররা। তাই দুঃসময়ের ঘোর কাটিয়ে সুদিন ফেরানোর জন্য সিরিজটি ঘিরে প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিচ্ছে ২০১৮ সালের সুখস্মৃতি। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাড়ি ফিরেছিল টাইগাররা। তিন ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৮৭ রান করে সিরিজ সেরা হয়েছিলেন তামিম ইকবাল। এবার তার নেতৃত্বেই খেলতে নামবে দল। টেস্ট খেললেও টি-টোয়েন্টি দলের স্কোয়াডে না থাকায় এতদিন গায়ানাতেই ছিলেন তামিম।

আগে থেকে ছুটি নেওয়ায় সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। থাকছেন না জিম্বাবুয়ে সফরেও। কালকের পর বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ ১৩ ও ১৬ জুলাই। দুটোই অনুষ্ঠিত হবে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে।

ইত্তেফাক/এমআর