কোরবানির পর পর মাংস কাটা শুরু হলে প্রথম যে অংশগুলো ঘরে পৌঁছে যায় রান্নার জন্য তার মধ্যে মগজ থাকে। ঈদের দুপুরে পোলাও বা ভুনা খিচুড়ির সঙ্গে মগজ ভুনা এক কথায় অতুলনীয়। মগজ ভুনার রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি
প্রয়োজনীয় উপকরণ
- মগজ ১টি
- আদা বাটা ১/২ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- হলুদ গুঁড়া ১/২ চা চামচ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- এলাচ ২টি
- তেজপাতা ১টি
- লেবু পাতা ৩/৪টি
- লেবুর রস ১ চা চামচ
- তেল পরিমাণমতো
- পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
মগজ ভালো করে ধুয়ে মগজের সঙ্গে থাকা ছোট ছোট রগ বেছে পরিষ্কার করে নিন। একটি পাত্রে মগজ নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মগজ ভেঙ্গে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও গরম মসলা হালকা ভেজে তাতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে মগজ দিয়ে সামান্য পানি দিয়ে একদম মৃদু আঁচে রান্না করুন। মগজ সিদ্ধ হয়ে তেল উপরে ওঠে আসলে লেবুপাতা ও জিরা গুঁড়া ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে পোলাও, খিচুড়ি বা পারোটার সঙ্গে পরিবেশন করুন মুখে জল আনা ‘মগজ ভুনা’।
