বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার কেমো পল।
তার জায়গায় ডাক পড়েছে আরেক পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডের। এছাড়াও টি-টোয়েন্টি সিরিজ খেলা ওডেন স্মিথকেও ওয়ানডে স্কোয়াডে রিজার্ভ তালিকায় যুক্ত করে বিবৃতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
আজ (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। ১৩ ও ১৬ জুলাই একই ভেন্যুতে একই সময়ে হবে পরের দুই ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল ও জাইডেন সিলস। রিজার্ভ: ওডেন স্মিথ

ঈদের দিন বাংলাদেশের খেলা দেখার আমন্ত্রণ জানালেন তামিম