ইউক্রেনে রাশিয়ার রকেট হামলা, নিহত ৬ 

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৫:৪৬

ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের এক পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকে রকেট হামলায় চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে ৩০ জনের বেশি আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। 

গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম পোস্টে বলেন, চাসিভ ইয়ার শহরে শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনি ৬ জন নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এছাড়া ধ্বংসাবশষে অন্তত ৩৪ জন আটকা পড়ে আছে বলে জানান তিনি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর আজ পর্যন্ত টানা ১৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

 

ইত্তেফাক/এসআর