আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ঈদের সঙ্গে বাড়তি আনন্দ যোগ হয়েছে।
রবিবার (১০ জুলাই) সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারণে বিগত ঈদের সময় বাড়ি ফিরতে আনন্দ মাটি হয়ে যেতো। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আজ, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার দিন। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

পদ্মা সেতুতে তিনদিনে প্রায় ১১ কোটি টোল আদায়