কোরবানির পশু জবাইয়ের সময় আহত ৯০

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৮:৫৮

রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় কোরবানি পশু জবাই করার সময় অসাবধানতাবশত ৯০ জন আহত হয়েছেন।

রবিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা। তবে গুরুতর আহত না হওয়ায় তাদের ঢামেকে ভর্তি দেওয়া হয়নি।

ঢামেক।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন আলাউদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৯০ জন আহত ব্যক্তি আমাদের এখানে এসেছেন। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। আহতদের অনেকেই চলে গেছে। আঘাত গুরুতর না হওয়ায় কাউকে ভর্তি রাখা হচ্ছে না।

ইত্তেফাক/ইউবি/এএএম