টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ট

আপডেট : ১০ জুলাই ২০২২, ২১:৪২

গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়াডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪১ ওভারে।  একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন। বাকিরা ৮ ওভার করে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরুর নির্ধারিত থাকলেও ২ ঘণ্টা ১৫ মিনিট পর বল মাঠে গড়াবে। অর্থাৎ খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে।

টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সফরে কোনো ফরম্যাটেই এখনো জয় পায়নি বাংলাদেশ। সফরের শেষটা ভালো করতে মুখিয়ে অতিথিরা। 

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

ইত্তেফাক/ইউবি