লক্ষ্যটা খুব বেশি নয়। ৪১ ওভারে করতে হবে ১৫০ রান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত সঠিক পথেই রয়েছে বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় মাত্র ১ রান করে লিটন দাস ফিরে গেলেও পথ হারায়নি টাইগাররা।
তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ে তোলেন তামিম ইকবাল। ৪০ রানের জুটি দাঁড়িয়ে যায়। দুর্দান্ত খেলছিলেন ওয়ানডে অধিনায়ক। ঠিক তখনই রানআউটের ফাঁদে পড়েন তামিম। তার আগে খেলেন ২৫ বলে ৩৩ রানের ইনিংস। এরপর ক্রিজে নামেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান। শান্ত ৩২ ও রিয়াদ ১৯ রানে অপরাজিত। জয়ের জন্য দরকার ২৩ ওভারে আরও ৫৮ রান।
