শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে দর্শনার্থীদের ঢল

আপডেট : ১১ জুলাই ২০২২, ২০:১৫

দেশের উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে দর্শনার্থীদের ঢল নেমেছে। এ উপজেলায় বিনোদন কেন্দ্র না থাকায় সেতু পাড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরসহ বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ঘুরতে এসেছেন। সেতুর দুই পাড়ে  ফুচকা, চানাচুর, আইসক্রিম, চুড়ি, ফিতা, বেলুনসহ প্রায় দুই শতাধিক দোকান দোকান বসেছে। সব দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। 

সেতুতে দিয়ে ফুলবাড়ী-লালমনিরহাট ও বড়বাড়ি সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা টহল দিচ্ছে বলে জানান ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায়।

শেখ হাসিনা ধরলা সেতুতে ঘুরতে যাচ্ছে মানুষ।

কুড়িগ্রাম সদর থেকে ঘুরতে আসা জুয়েল রানা, ফজলুর করিম ও সুজন মোহন্ত বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে আমরা শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে এসেছি। এখানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে এসেছে। আমাদেরও খুব ভাল লাগছে।  

লালমনিরহাটের পঞ্চগ্রাম এলাকার লিমা ও নাওডাঙ্গা এলাকার শহিদুল ইসলামসহ অনেকেই বলেন, ঈদের উৎসব উদযাপন করতে শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে এসেছি। এখানে এসে ধরলায় ডিঙ্গি নৌকায় ঘুরেছি।  সব মিলে এবারের ঈদ-আনন্দ ভাল হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি