কক্সবাজারে মাইক্রোবাস উল্টে আলোচিত ইসলামি বক্তা মৌলভী মাহবুবুল হক ওরফে নুরে বাংলাসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর নাপিতখালি চাকার দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী জানান, মাইক্রোবাসটি চালিয়ে মাহবুবুল হক প্রকাশ নুরে বাংলা চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। নাপিতখালী চালার দোকান নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাড়িটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন নুরে বাংলাসহ গাড়িতে থাকা চারজন। তাদের মধ্যে জাফরের নাম একজনের জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।
তিনি আরও জানান, উল্টে যাওয়া গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভেঙে পড়েছে আশ্রমের ৩০০ বছরের পুরনো বটগাছ