কাজীপুরে যমুনা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৫:৪৪

কাজীপুরে মায়ের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে যমুনা নদীতে ডুবে রিয়াদ নামে ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়। 

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এর আগে সোমবার বিকেলে উপজেলার বাঐখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিয়াদ শুভগাছা গ্রামের রুবেল আহমেদের ছেলে। 

স্বজনরা জানান, রিয়াদের বাবার সরকারি চাকরির সুবাদে লালমনিরহাটে বসবাস করত। ঈদ উপলক্ষে বাড়ি এসেছিল তারা। ঈদের পরদিন বিকালে চাচাতো ভাইবোনদের নিয়ে মায়ের সঙ্গে বাড়ির পাশে যমুনা নদীতে সাঁতার শিখতে যায়। 

প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানান, নদী পারে বিকেল সাড়ে ৩টার দিকে মহিলার আর্তচিত্কার শুনে একটি শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করতে পারলেও রিয়াদ তলিয়ে যায়। 

ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিক জানান, স্টেশনে ডুবুরি না থাকায় বিভাগীয় পর্যায়ে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এমএএম