সন্ধ্যার আড্ডা জমুক খিরি কাবাবে 

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪:০৮

ঈদের রেশ রয়ে গেছে এখনও। বিকাল-সন্ধ্যায় বন্ধু-অতিথির আগমনে জমছে আড্ডা, খাওয়াদাওয়ায় ওঠছে তৃপ্তির ঢেঁকুর। বন্ধুদের বা অতিথিকে আপ্যায়ন করতে পারেন খিরি কাবাবে। কীভাবে তৈরি করবেন, সেটা সহজ করে বলছেন তাসনিয়া রহমান সৃষ্টি 

প্রয়োজনীয় উপকরণ

  • খিরি ৫০০ গ্রাম
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • ধনে গুঁড়া ২ চা চামচ
  • জিরা গুঁড়া ২ চা চামচ
  • পাপরিকা পাউডার ১ টেবিল চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • পেঁপে বাটা ১/২ চা চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • সরিষার তেল ৩ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  • দারুচিনি বাটা ১/৪ চা চামচ 
  • লবণ স্বাদমতো

 খিরি কাবাব

প্রস্তুত প্রণালী
প্রথমেই খিরি ছোট টুকরা করে কেটে লেবুর রস দিয়ে মেখে রাখুন ১৫ মিনিট। এবার বেশি করে লবণ মেখে কয়েকবার ভালো করে ধুয়ে নিন। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ৬/৭ ঘণ্টা অথবা সারারাত মেখে ফ্রিজে রেখে দিন। কড়াইতে মেখে রাখা খিরি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নানরুটি অথবা পরাটার সঙ্গে পরিবেশন করুন মজাদার ‘খিরি কাবাব’।  



 

ইত্তেফাক/আরএম