জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৪:১৬

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর একতা ট্রেনের ধাক্কায় খিতিস পাহান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি এক জন দিনমজুর বলে জানা গেছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহত খিতিস পাহান জয়পুরহাট সদর উপজেলার চকমোহন এলাকার মৃত মনির পাহানের ছেলে। 

স্থানীয়রা জানান, কাজ শেষে বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘটে। তেঘর পালপাড়া এলাকা দিয়ে খিতিস পাহান রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আলমগীর জাহান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান ওসি আলমগীর জাহান।

ইত্তেফাক/এমএএম