দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২২৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৭ জন সুস্থ হয়েছে। এই শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

কেন্দুয়ায় সর্দি-জ্বর ও ডায়রিয়ার প্রকোপ