পাকিস্তানের জার্সিতে ‘বিরাট’ এর নাম!

আপডেট : ১০ জুন ২০১৯, ১৮:৫১

পাকিস্তানের জার্সি পরে মোটরসাইকেলে চড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি! তাও আবার পাকিস্তানের লাহোরে! এরকমটাই দেখা যায় পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের করা টুইটে। কোহলির নাম ও জার্সি নাম্বার থাকলেও আসলে সেখানে ছিল কোহলির এক ফ্যান।

ওই টুইটে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরে মোটরসাইকেলে চড়ে যাচ্ছেন এক ব্যক্তি। তার জার্সির পিছনে লেখা ‘বিরাট’ ও জার্সি নম্বর ‘১৮’, যা কোহালি ব্যবহার করেন।

আরও পড়ুন: কাশ্মীরে মন্দিরে নিয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

ভারত-পাকিস্তান দুই দল যে অবস্থাতেই থাকুক, পরস্পরের বিরুদ্ধে মাঠে নামলে অন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রিকেটার ও দর্শকদের মধ্যে। আগামী ১৬ জুন বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। বিশ্বকাপে আজ পর্যন্ত এক বারও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান।

ইত্তেফাক/বিএএফ