টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটেছে।
নিহতরা হচ্ছে রানাশাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম এবং আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র নীল সাহা।
রানাশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাকাওয়াত হোসেন জানান, সিয়াম বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে যায়। এসময় নৌকার ইঞ্জিনে পড়ে তার মৃত্যু হয়। সিয়ামের বাবার নাম তাহের আলী, গ্রামের বাড়ি কলিমাজানি গ্রামে। সিয়ামের মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে চাচার বাসা টাঙ্গাইলে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নীল সাহা নামে দশম শ্রেণির ছাত্র মারা গেছেন।
মির্জাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস সাহা জানান, নীল সাহা তার চাচার বাসায় বেড়াতে গিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। গোসলে নেমে চাচাতো ভাই পাড়ে উঠলেও নীল সাহা পানিতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার বাবা স্বপন সাহা ভারতেশ্বরী হোমসের শিক্ষক এবং মা অনামিকা সাহাও হোমসের সাবেক শিক্ষক।
