‘প্রেম হইতে সাবধান’

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৯:৫৩

আজ দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটক ‘প্রেম হইতে সাবধান’। নিলয় ও হিমি অভিনীত এই নাটকটি পরিচালনা করেছেন হারুন রুশো।

একটি দৃশ্য দেখার পর থেকে মাথার তালু যেন এখনও টগবগ করে ফুটছে রুদ্রর। বাবা কী করে পারলো এমন একটা কাজ করতে? হাঁটুর বয়সী একটা মেয়ের হাত ধরে তারই ক্যাম্পাসের সামনে দিয়ে রিকশায় যেতে লজ্জা করলো না? অন্যকেউ বললে তো সে বিশ্বাসই করতো না, কিন্তু সেতো নিজের চোখে দেখেছে। অথচ বাবাকে বলতেই হো হো করে হেসে উঠে বলে, সমস্যা কোথায়, একজন প্রাপ্তবয়ষ্ক পুরুষ প্রাপ্তবয়ষ্ক কোনো নারীর সাথে রিকশায় ঘুরতেই পারে। তাই বলে তোমার ছেলের বয়সী একটা মেয়ের হাত ধরে বেহায়ার মতো রিকশায় ঘুরতে হবে! আমার সামর্থ্য থাকলে নীলিমাকে নিয়ে জেট বিমানে করে আকাশে উড়তাম কিংবা দুবাই গিয়ে আস্ত ইয়োট রিজার্ভ করে সমুদ্র দর্শন করতাম! নীলিমাটা কে? কে আবার, আমার নতুন গার্লফ্রেন্ড। হোয়াট!

প্রিয়ন্তী তো হাসতে হাসতে শেষ, তার হাসি দেখে মেজাজ খারাপ হয় রুদ্রর। প্রিয়ন্তী বলে, আংকেলের বয়স হয়েছে ঠিক আছে কিন্তু উনি কিন্তু এখনও অত বুড়ো হয়ে যায়নি। এই তুমিও কি ঐ নীলিমার মতো আমার বাপের ওপর ক্রাশ খাইছো নাকি? আহা তুমি খামোখা রাগ করছো কেন? বিষয়টাকে সহজভাবে নাও। তোমার মা মারা গেছে অনেকদিন হলো, আঙ্কেল বোর ফিল করছিল তাই রোমান্স খুঁজছে। এতে তো দোষের কিছু দেখি না।

ইত্তেফাক/এসজেড