নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:৩৯

কালা পাহাড় - এর প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ

বাংলা

মো. মিজানুর রহমান

সহকারি শিক্ষক

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়।

‘

‘মানুষ’

 

বন্ধুরা, আজ প্রকাশিত হলো নবম-দশম শ্রেণির মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের ‘মানুষ’ কবিতার নমুনা উত্তর।

 

উদ্দীপক -১:  কারার ঐ লৌহ কপাট     

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত জমাট

শিকল পূজার পাষাণ-বেদী।

 

উদ্দীপক-২:রহমত সাহেব তার স্ত্রীর কুলখানিতে শুধু অভিজাত আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেননি; তিনি গরীব, এতিম, অসহায় পথের ভিক্ষুক এ ধরনের লোকদেরকেও দাওয়াত দিয়েছেন খুব যত্নসহকারে। একবেলা খাওয়ানো জন্য।

ক. কালাপাহাড় এর প্রকৃত নাম কি ?

খ. মোল্লা সাহেব গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দিল কেন ? বর্ণনা করো।

গ. ১ নং উদ্দীপকে ‘মানুষ’ কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে- ব্যাখ্যা করো।

ঘ. ২ নং উদ্দীপকের রহমত ‘মানুষ’ কবিতার ‘কাঙ্খিত ‘মানুষ’ উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

নমুনা উত্তর

ক. কালা পাহাড় - এর প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ।

খ. মোল্লা সাহেব তার স্বার্থ রক্ষার জন্য গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দিল। ‘মানুষ’ কবিতায় উল্লিখিত ভুখারী খাবার চাইলে মোল্লা সাহেব তা তালা দিয়ে রাখে। মোল্লা সাহেব তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মসজিদ তথা ধর্মকে পুঁজি করেছে। সে নিরন্ন মানুষকে পর্যন্ত খাদ্য দানে বিরত থেকেছে।

গ. উদ্দীপক-১ ও ‘মানুষ’ কবিতা উভয় ক্ষেত্রে বঞ্চিত মানুষের প্রতিবাদের চিত্র ফুটে উঠেছে।

‘মানুষ’ কবিতার মোল্লা সাহেব যখন ভুখারীকে খাবার না দিয়ে মসজিদে তালা দিয়ে রাখল তখন তার কণ্ঠে ধ্বনিত হলো প্রতিবাদের সুর। খোদার ঘর সব মানুষের জন্য উন্মুক্ত। সেখানে তালা লাগিয়ে রাখার কোনো অধিকার মানুষের নেই। তাই কবি প্রতিবাদী কালাপাহাড় ও চেঙ্গিস খানকে আহ্বান করেছেন।

উদ্দীপক-১ এ তেমনি কবি কণ্ঠে প্রতিবাদের সুর প্রত্যক্ষ করা যায়। এখানে কারাগারের কপাট ভেঙ্গে ফেলার মাধ্যমে সর্ব রকমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

ঘ. উদ্দীপক-২ ও মানুষ কবিতার কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চেতনার উদার নৈতিকতার মূর্তপ্রতীক উদ্দীপকের রহমত সাহেব। মসজিদ মন্দির আজকাল একশ্রেণির স্বার্থবাদী ধর্মান্ধদের দখলে চলে গেছে। তারা অসহায় নিরন্নদের প্রতি নিষ্ঠুর আচরণ করে। মানুষের দান করা অর্থ সামগ্রী গরিবদের না দিয়ে নিজেরা ভোগ করে। মানুষ কবিতায় কবি মোল্লা ও পুরোহিতদের চিত্র তুলে ধরে এর অবসান চেয়েছেন।

উদ্দীপক-২ এর রহমত সাহেবের মধ্যে উদার নৈতিকতার পরিচয় পাওয়া যায়। তিনি অভিজাত ও আত্মীয়-স্বজনদের দাওয়াত না দিয়ে অসহায়-দুস্থদের যথার্থ আপ্যায়নের মাধ্যমে মানবতাকে প্রতিষ্ঠা করেছেন। রহমত সাহেবের মতো এমন মানবতাবাদি মানুষের আকাঙ্খাই ব্যক্ত করেছেন কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘মানুষ’ কবিতায়। তাই যথার্থভাবেই বলা যায় রহমত সাহেবই মানুষ কবিতার কাঙি্ক্ষত মানুষ।