লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ি এলাকায় গাছের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় শরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে ওই এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন পুলিশ। নিহত শরিফুল সদর উপজেলার হারাটি ইউনিয়নের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ির এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা গাছে ঝুলন্ত অবস্থায় যুবক শরিফুলের লাশটি দেখতে পান। পরে এলাকাবাসীর খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি।
