শেরপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১৫ জুলাই ২০২২, ২০:০৫

বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘোগাবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী নওগাঁ ট্রাভেল বাসের সঙ্গে কালিয়াকৈর একপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও একজন মারা যান।

দুর্ঘটনাকবলিত একটি বাস।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।  

ইত্তেফাক/ইউবি/এএএম