অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী,
যত গুণগান হে চির মহান,
তোমারি অন্তর্যামী।
মুনাজাত-গোলাম মোস্তফা
শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাযামী।
দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন,‘বাছাধন,
বড়ই পিয়াস, পানি দাও’ বলি মুদিলেন দুনয়ন।
মাতৃভক্তি- কালিদাস রায়
স্বভাবে অবোধ অতি,গুণ নাহি যার,
তার কাছে কোথা আছে গুণের বিচার।
যে জন আপনি গুণী,গুণ সেই জানে,
দেখিয়া গুণীর গুণ, গুরু বলে মানে।
গুণী-ঈশ্বরচন্দ্র গুপ্ত
