সোনার ধান

আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:৪৪

রুবেল হাবিব

 

ধান বলে ওহে চাল

তুমি ছিলে গতকাল

আমারই মতন

বিহীনও যতন

 

খোসা ছেড়ে বাজারে

হয়ে গেলে রাজারে

সাহেবের ধন

ক্যামনে এমন।

 

চাল বলে শোন ধান

পেতে এই দাম ও মান

ফড়িয়ার কারবার

আমি গুটি বারবার।

 

মান পেতে তুলে হাত

করে যাও প্রতিবাদ

রণ সম গানেতে

কাঁচা সোনা ধানেতে।