দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঈদ-উল-আজহা উপলক্ষে ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ১৫-১৬ জুলাই শুক্র-শনিবার হওয়ায় (রবিবার) ১৭ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল সুপার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদ উপলক্ষে ডরমিটরির শৃঙ্খলা বিধি ৪(২) ধারামূলে বন্ধ থাকা হলগুলোও খুলে দেওয়া হয়েছে।
এদিকে শনিবার (১৬ জুলাই) সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান গেইট ও ১ নং গেইটের সামনে শিক্ষার্থীদের হাতে, কাঁধে ঝোলানো ভারী ব্যাগ নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরতে দেখা যায়।
