বগুড়ার নন্দীগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহতদের মধ্য ২ জন মারা গেছেন।
রবিবার (১৭ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত সুজা প্রামাণিকের ছেলে আলতাফ হোসনে (৬০) ও তার চাচাতো বোন নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোসলেমা খাতুন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে (বগুড়া-নাটোর) মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকরে পেছনে অটোরিকশাটি ধাক্কা দয়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় সিএনজিতে থাকা চারজন গুরুত্বর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলজে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়।
