আজ
চ্যানেল: আরটিভি
সময়:রাত ৮টা ৩৫ মিনিট
সাজিন আহমেদ বাবুর রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটক ‘বেয়াড়া বাকের’। প্রচার হবে আজ রাত ৮টা ৩৫ মিনিটে আরটিভিতে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, ফখরুল বাশার মাসুম প্রমুখ।
বাকের দেখতে সুন্দর স্মার্ট ২৫ বছরের যুবক। ঢাকায় ভাষায় কথা বলে। চাল-চলনে কিছুটা রাফ। অনেকটা মাস্তানদের মতো। তবে মাস্তানি সে করে না। এই বেশে থাকতে তাঁর ভালো লাগে। এই বেশ-ভুষার কারণে মহল্লার দু-চারজন পোলাপান তাঁকে ভয় পায় এটাই তাঁর সুখ।
হঠাত্ করে একদিন মহল্লায় খুব এক সুন্দরী মেয়ের আগমন দেখতে পায়। তাঁর কাছে মনে হয় এত সুন্দরী মেয়ে সে জীবনে দেখেনি। খোঁজ নিয়ে জানতে পারে মহল্লার ঝন্টু আঙ্কেলের বাড়িতে বেড়াতে এসেছে। নাম আবিরা। বাকেরের ভেতর কেমন যেন দোল দুলে যায়। সরাসরি চলে যায় ঝন্টু কাকুর বাসায়। গিয়ে নরমালি সবার খোঁজখবর নেয়। কিন্তু আবিরাকে তো দেখতে পাচ্ছে না। কাউকে জিজ্ঞেসও করতে পারছে না। বাড়িতে অনেকগুলো ঘর। সব ঘরে তো কোনো কারণ ছাড়া যাওয়াও যায় না। হঠাত্ একটি বিড়াল দেখতে পেয়ে বিল্লু মাই ফেভারিট বিল্লু বলে বিড়ালের পিছু ছোটে। বিড়াল এঘর থেকে ওঘরে ছুটতে থাকে। সেও পিছু পিছু ছুটতে থাকে। অবশেষে একদম শেষের ঘরে গিয়ে আবিরার দেখা পায়। দেখে যেন রোবট হয়ে যায় বাকের। ঘটতে থাকে মজার ঘটনা।
সময় যত গড়াচ্ছে মনের ছটফটানি ততোই বাড়ছে। দেখতে ইচ্ছে হচ্ছে আবিরাকে। কিন্তু কোনো কারণ ছাড়া একটা বাড়িতে তো বারবার যাওয়া যায় না। বের করে যাওয়ার অজুহাত। মহল্লার এক অনুষ্ঠান উপলক্ষে, সেই আয়োজনের জন্য চাঁদা তুলতে যায় কাকুর বাসায়। দেখতে পায় আবিরাকে। দৃষ্টি বিনিময় হয় দু’জনের। বাকেরের সুখের সীমা নেই। দুপুরে আবার নতুন অজুহাত তৈরি করে। ওদের বাড়ির কারেন্টের লাইন কেটে দিয়ে নিজেই যায় হেল্প করতে।
