ধারাবাহিক নাটক
আজ
চ্যানেল: বাংলাভিশন
সময়:রাত ১১টায়
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হানিমুন হবে কক্সবাজারে’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টায়। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নিলয় আলমগীর, শশী, সিনথিয়া ইয়াসমিন, ইশিতা চাকি, বড়দা মিঠু প্রমুখ।
পাপ্পু পাপিয়ার স্বঘোষিত প্রেমিক। পাপ্পুকে ছাড়া কিছু বোঝে না পাপিয়া। পাপ্পুর প্রেমে পাপিয়া এমনভাবে ডুবে থাকে যে কে কী ভাবলো তাতে কিছু আসে যায় না ওর। পাপ্পুও তাই। ওদের মহল্লায় আরো একজন মানুষ থাকে। নাম আব্দুর রাব্বানি। বয়স ষাটের ওপরে। বিয়ে করেনি। পাপিয়া আর পাপিয়ার ভাবি এই বৃদ্ধকে নিয়ে হাসি-তামাশা কম করে না। তবে পাপ্পুর সাথে আব্দুর রাব্বানির সম্পর্ক ভালো।
