২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত হাজারের বেশি

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৭:৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯৭ জন সুস্থ হয়েছে। এই সময়ে ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টেষ্টের ছবি।  আব্দুল গনি।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/ইউবি