করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৯

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৮:০৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছে। এই সময়ে ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬শতাংশ। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

করোনা মৃত ব্যক্তিকে দাফনের জন্য নেওয়া হচ্ছে।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/ইউবি