ভাণ্ডারিয়ায় ১৭৫ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঘর পাবে আজ

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:৫১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ প্রধানমন্ত্রীর ঘর পাবেন ১৭৫টি গৃহহীন পরিবার। গত মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার স্হানীয় সাংবাদিকের এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর বলেন, আজ প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যে গৃহ হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন তাতে ভাণ্ডারিয়া উপজেলার ১৭৫ জনকেও প্রদান করা হবে।

ইউএনও জানান, মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২ শতাংশ জমিসহ দুই ইউনিটের একটি সেমি পাকা ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট ১৭৫ জন এবং পূর্বের ২৫টি পরিবারসহ ২০০ জনকে সম্পূর্ণ সরকারি অথা‌র্য়নে ২ শতাংশ জমিসহ দুই ইউনিটের সেমি পাকা ঘর প্রদান করা হবে।

এ ঘরের মধ্যে সরকারের ১ কোটি ৬০ লাখ টাকায় ক্রয়কৃত ২.৯৭ একর জমিতে ১২৫টি, বিভিন্ন দাতার দানকৃত ১.৩২ একর জমিতে ৫০টি এবং সরকারের ৮২ শতাংস খাস জমিতে ২৫টিসহ মোট ২০০টি পরিবারকে পুনর্বাসন করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি