সাতক্ষীরায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকায় মুকুল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের বাইপাস সড়কের ইটভাটা সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মুকুল হোসেন সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলাকার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মুকুলের লাশ উদ্ধার করে। তার মুখ, হাত ও পা বাঁধা ছিল। মৃত মুকুলের বিরুদ্ধে সদর থানায় ৩০টিরও বেশি চুরির মামলা রয়েছে। ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।