বিদ্যুত্স্পৃষ্টে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫১

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনত্ ঘোষ (৫৫) রবিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। তিনি জেয়ালা গ্রামের মৃত অমূল্য ঘোষের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঘটনার সময় জেয়ালার নিজ বাড়ির বৈদ্যুতিক মটর থেকে গোয়ালে পানি সরবরাহ করছিলেন। এসময় অসাবধানতাবশত তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাত্ক্ষণিক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তালা প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে দেখতে তার বাড়িতে যান।