গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ দিয়েছে পাকিস্তান। এখন তারা ফাইনাল খেলার স্বপ্ন দেখছে।
চতুর্থ ইনিংসে লঙ্কানদের দেওয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাক বাহিনী। এই জয়ে ৫৮.৩৩ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। উপরে আছেন কেবল দক্ষিণ আফ্রিকা ৭১.৪৩ শতাংশ ও অস্ট্রেলিয়া ৭০ শতাংশ।
ক্ষতি হয়েছে শ্রীলঙ্কার। তারা পয়েন্ট হারিয়েছে। এখন ৪৮.১৫ শতাংশ জয় নিয়ে দলটির অবস্থান ৬ষ্ঠ স্থানে। অবশ্য দ্বিতীয় টেস্ট জিতে আবারও উপরে উঠে আসার সুযোগ রয়েছে লঙ্কানদের সামনে। ৫২.০৮ শতাংশ জয় নিয়ে চতুর্থ স্থানে ভারত ও ৫০ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
