বরিশাল বোর্ডে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের শেষ দিন ১৮ জুন

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫৩

এসএসসি পরীক্ষা

বরিশাল অফিস

বরিশালে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে ১৬ জুন। রবিবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৮ জুন পর্যন্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে হবে বোর্ডের পরীক্ষা শাখা কক্ষ নং ২১৫ হতে। নির্ধারিত তারিখের মধ্যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করা না হলে পরবর্তী প্রতিদিনের জন্য দুশ টাকা হারে বিলম্ব ফিস বরিশাল শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে ডিডি মারফত জমা দিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে হবে।