ভ্রাম্যমাণ আদালতে মদনে বাসযাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫৩

মদন (নেত্রকোনা) সংবাদদাতা 

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে মদন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মদন-ঢাকাগামী আরাফ পরিবহনের ৩৫ যাত্রীর অতিরিক্ত ২০০ টাকা করে ফেরত দেয় আরাফ পরিবহন। মদন-ঢাকাগামী যাত্রীদের ভাড়া ৩৫০ টাকা  নির্ধারণ করা হলেও আদায় করা হয় ৬০০ টাকা করে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।