জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে সোমবার দুপুরে মো. কাওছার মিয়া নামের ১১ বছরের এক শিশু গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে। সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের দিন মজুর হাদিছ উল্যার ছেলে।
থানার এসআই হাবিবুর রহমান জানান, কাওছার মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
