মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫৩

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আঁখি সূত্রধর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আঁখি সূত্রধর কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের বিমল সূত্রধরের মেয়ে।

এলাকাবাসী জানান, কয়েকদিন আগে আঁখি সূত্রধর নিকলী উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মামা বিধান সূত্রধরের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে সোয়াইজনি নদীতে সবার চোখের আড়ালে সে পানিতে পড়ে যায়। পরে মৃত অবস্থায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।