নাটোরে হাজতির মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫৪

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা কারাগারের মাদক মামলার আসামি নেশাগ্রস্ত এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মুক্তা কানাইখালি মহল্লার সিদ্দিকুর রহমান গুল্লু মুহুরির ছেলে।

নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানান, মাদক মামলার আসামি মাদকাসক্ত মেরাজুল ইসলাম মুক্তা নামের হাজতি রবিবার সন্ধ্যায় বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। ঢাকা থেকে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।