বরিশাল অফিস
বরিশালে নববধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত হচ্ছে কলেজ ছাত্রী সুস্মিতা সরকার (১৮)। রবিবার রাতে নিহতের বাবা স্বপন সরকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, বিষয়টি একটু রহস্যময় মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে।
