ডায়াবেটিস এমন একটি রোগ যা একা আসে না, সঙ্গে করে ডেকে আনে হরেক রকমের সমস্যা। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে মানুষের জীবনযাত্রার অনিয়ম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এই রোগের আশঙ্কা। বয়সের সঙ্গে এই রোগের কোনো সম্পর্ক নেই। কম বয়সেও ডায়াবেটিস শরীরে বাসা বাঁধতে পারে।
এই রোগ আরও যে সমস্যাগুলো ডেকে আনে তার মধ্যে হৃদরোগ এবং কিডনির অসুখ অন্যতম। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যাদের ডায়াবেটিস থাকে তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। আর প্রতি তিনজন ডায়াবেটিস রোগীর একজন কিডনির অসুখে ভোগেন। বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস রোগ শরীরে হানা দেওয়ার ১০ থেকে ১৫ বছরের মধ্যে কিডনির ওপর প্রভাব ফেলতে শুরু করে। তাই ডায়াবেটিস থাকলে এই দুই রোগের বিষয় সতর্ক থাকতে হবে। জেনে নিন ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কীভাবে হৃদযন্ত্র ও কিডনির খেয়াল রাখবেন।
- প্রতিদিন চা কিংবা কফির সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়া মিশিয়ে খাবেন। গরম পানিতে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেলেও উপকার পাবেন।
- ভারী খাবার খাওয়ার এক ঘণ্টা আগে কিংবা পরে ১০ থেকে ২০ মিলিলিটার অ্যাপেল সিডার ভিনিগার গরম পানিতে মিশিয়ে খেতে পারেন।
- সকালে মেথি ভেজানো পানি খেতে উপকার পাবেন।
- প্রতিদিনের রুটিনে অন্তত ২০ মিনিট সময় প্রাণায়ামের জন্য বরাদ্দ করতে হবে। সপ্তাহে অন্তত ছয় ঘণ্টা যোগাসন বা শরীরচর্চা করতে হবে।
- খাবারে রসুনের পরিমাণ বাড়াতে হবে। শরীরে পানির ঘাটতি পূরণে সারাদিনে দুই থেকে তিন লিটার পানি খেতেই হবে।
- ক্যাফিন, তেলে ভাজা খাবার, চিনি নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হবে। ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ নিষেধ।
