দূষণ রোধে বৃক্ষরোপণ অভিযানে বাইসাইকেল শোভাযাত্রা

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫৪

শেরপুর প্রতিনিধি

‘নির্মল বায়ু, দূষণমুক্ত পৃথিবী, সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’—শ্লোগানে প্লাস্টিক দূষণ, বায়ু দূষণ রোধ করে পরিবেশ সংরক্ষণ এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে শেরপুরে এক বর্ণাঢ্য বাইসাইকেল র্যালি হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রবিবার জেলা প্রশাসন এবং নাগরিক সংগঠন জনউদ্যোগ যৌথভাবে এ সাইকেল র্যালির আয়োজন করে।

জেলা প্রশাসক আনারকলি মাহবুব সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্বরে সাইকেল র্যালির উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।