এখন থেকে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা পিকমির পেমেন্ট করা যাবে বিকাশে। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ লিমিটেডের সঙ্গে পিকমি’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পিকমির চিফ এক্সিকিউটিভ অফিসার ওমর আলি সম্প্রতি চুক্তিপত্র হস্তান্তর করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে সভাপতিত্ব করেন
০০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৬৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০০
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সেলারি শিল্ড প্রোগ্রামের আওতায় দুর্ঘটনায় নিহত ম্যান্স ইলেকট্রিক্যাল লিমিটেডের একজন এমপ্লয়ির বেনিফিসিয়ারীদের ঝুঁকি সুবিধা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সমপ্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এ চেক হস্তান্তর করেন
