উল্লেখযোগ্য কাজের জন্য বিতরণ করা হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদক 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২'-এর পদক। শনিবার (২৩ জুলাই) ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে গণভবন হতে ভার্চুয়ালি যুক্ত থেকে পদক বিতরণ করেন। এবারের সর্বমোট ১০ টি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়।
জনপ্রশাসন পদকের ইতিহাসে প্রথম গবেষণায় পদক পান বাস্তবায়ন, মূল্যায়ন ও পরীবিক্ষণ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( ময়মনসিংহ) পারভেজুর রহমান। তারা মূলত ৭ই মার্চ ভাষণের সাহিত্যে উপাদান ও ব্যাকরণগত ভাষা শৈলি নিয়ে '7 march 1971 Historic Speech: A comparative Examination of Rhetoric and Textual Qualities' শিরোনামে গবেষণা করেন। তাদের গবেষণা পত্রটি নিউইয়র্ক, অস্ট্রেলিয়া, কাতার ও ভারতভিত্তিক নাসা ইন্ডেক্সধারী সংস্থা International Organisation of Scientific Research-এর বিখ্যাত জার্নাল IOSR Journal of Humanities and Social Science এ এটি ৭ ই মার্চ ভাষণের উপর একটি ল্যান্ড মার্ক গবেষণা হিসেবে গণ্য করে ফেব্রুয়ারি ২০২২ সংখ্যায় প্রকাশিত হয়।
এ গবেষণার আগে ৭ই মার্চের ভাষণের ওপর এ ধরনের কোনো গবেষণা করা হয়নি। পৃথিবীর অন্যান্য বিখ্যাত ভাষণ যেমন মার্টিন লুথার কিং, জন এফ কেনেডি, আব্রাহাম লিংকনের ভাষণের সাহিত্য মূল্য নিয়ে অনেক গবেষণা রয়েছে, যা বিশ্বব্যাপী অনেক বিশ্ববিদ্যালয়ে সাহিত্য হিসেবে পড়ানো হয়। গবেষকেরা এই ভাষনে অ্যারিস্টোটলের Three Basic Rhetorics: Ethos, Logos and Pathos এর ব্যবহার দেখান।
তাছাড়া এ ভাষণের ক্লাসিকাল অরেসন, শ্যাক্সপেরিয়ান অলঙ্করণ এবং ব্যাকরণগত ভাষা শৈলির উপর বিস্তারিত আলোচনা করেন। বিশেষজ্ঞ মতে এ গবেষণায় প্রাপ্ত বংগ বন্ধুর Ethos - নীতি, Logos-যুক্তি এবং Pathos - আবেগের সর্বত্র ব্যবহারের মাধ্যমে জনবান্ধব প্রতিষ্ঠান গঠনে এবং অন্যান্য সাহিত্যে উপাদান গুলি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা ও সাহিত্য পড়ানোর সময় একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।
