৫ মাসে মার্সেল ফ্রিজে ১৩৭ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:০০

বিশ্বকাপ উপলক্ষে ফ্রিজ কিনলে

ফ্রি টিভি পাওয়ার সুযোগ

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মার্সেলের ফ্রিজ বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩৭ শতাংশ। এদিকে এবারের রোজায় গতবারের চেয়ে দেড় গুণ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে দেশীয় প্রতিষ্ঠানটির। সাশ্রয়ী মূল্য, কম বিদ্যুত্ খরচ, অসংখ্য বৈচিত্র্যময় মডেল, দীর্ঘস্থায়ী সেবা ও গ্রাহকবান্ধব সুবিধা থাকায় বিক্রি বেড়েছে।

২০১৮ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা দেশে ৭২ হাজার ৯৪৭ ইউনিট ফ্রিজ বিক্রি হয়েছে মার্সেলের। বিপরীতে চলতি বছরের একই সময়ে বিক্রি হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ৯৪ ইউনিট। এবারের রোজায় সারা দেশে তাদের ফ্রিজ বিক্রি হয়েছে ৩৩ হাজার ৬৯৯ ইউনিট।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪-এর আওতায় ফ্রিজের ক্রেতাদের বাড়তি সুবিধা দিচ্ছে মার্সেল। সারা দেশে মার্সেলের যে, কোনো শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন টিভিসহ হাজার হাজার পণ্য ফ্রি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রতিদিনই অসংখ্য ক্রেতা মার্সেল ফ্রিজ কিনে এসব সুবিধা পাচ্ছেন বলে জানায় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকরা মার্সেল ফ্রিজের কম্প্রেশরে ১২ বছরের গ্যারান্টি সুবিধার পাশাপাশি স্পেয়ার পার্টস এ পাচ্ছেন ৪ বছরের ওয়ারেন্টি সুবিধা। রয়েছে ৫ বছরের আফটার সেলস সার্ভিসের সুবিধা। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজম্যান্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত বিক্রয়োত্তর পৌঁছে দিচ্ছে মার্সেল। এজন্য রয়েছে আড়াই হাজারেরও বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান। — প্রেস বিজ্ঞপ্তি।