উত্থান বাজারে ব্যাংক খাতে ধস

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে ব্যাংক খাতের কোম্পানিগুলোর ৬০ শতাংশের শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, গতকাল ব্যাংক খাতের ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ১৮টির বা ৬০ শতাংশের শেয়ার দর কমেছে এবং ৬টির বা ২০ শতাংশের শেয়ার দর বেড়েছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬টির বা ২০ শতাংশের। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাত্ ৩ দশমিক ৩০ টাকা কমেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ শুন্য দশমিক ৯০ টাকা কমেছে ডাচ-বাংলা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চা শুন্য দশমিক ৮০ টাকা কমেছে ট্রাস্ট ব্যাংকের। একইভাবে কমেছে অন্যান্য ব্যাংকের।