বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে দশ দোকানীকে সতর্কতা মূলক আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে বাকেরগঞ্জের রঙ্গশ্রী, পাদ্রীশিবপুর ও ভরপাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ইত্তেফাককে জানান,উপজেলার বেশ কিছু দোকান সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পরে খোলা রাখার কারণে কয়েকটি ইউনিয়নের ১০টি দোকানকে শ্রম আইন,২০০৬ অনুসারে, ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
