সোনালী ব্যাংক লিমিটেডের জিএম অফিস, ঢাকা-১, ঢাকায় জেনারেল ম্যানেজার হিসেবে মল্লিক আব্দুল্লাহ-আল-মামুন সম্প্রতি পদোন্নতি পেয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি রমনা কর্পোরেট শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি
