ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক।

রবিবার (২৪ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতাকৃতদের কাছ থেকে ৩ হাজার ২১৬ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২২৩ বোতল ফেনসিডিল, ১৩৭ বোতল দেশি ও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআর