হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। শনিবার (২৩ জুলাই) রোমানিয়া সফরে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ভিক্টর ওরবান বলেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করার চেয়ে পাশ্চাত্যের উচিত একটি শান্তি চুক্তিতে উপনীত হতে কিয়েভকে সাহায্য করা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী একথার স্বীকৃতি দেন যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার যে নীতি পাশ্চাত্য নিয়েছে তা ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ইইউ, যুক্তরাষ্ট্র, কানাডা ও তাদের মিত্ররা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে রাশিয়া দুর্বল হয়নি বরং ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
ভিক্টর ওরবান স্পষ্ট করে বলেন, যেকোনো এক পক্ষে চলে যাওয়া ইইউর উচিত হয়নি বরং তার উচিত ছিল একটি সমঝোতায় উপনীত হওয়ার জন্য দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করা।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, ইউরোপের সহযোগিতা নিয়েও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে না ইউক্রেন।
