পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫:২২

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলী হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়।

নিহতরা হলেন মোহাম্মদ আজিজি (২৫) এবং আবদুল রহমান জামাল সুলাইমান সোবহ (২৮)। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইত্তেফাক/টিআর