গরমে স্বাস্থ্যসমস্যা

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:১৯

ডা. তানজিয়া নাহার তিনা

গরমে দেখা দেয় ভাইরাস জ্বর, সর্দি-কাশি ও পেটের নানা সমস্যা। অতিরিক্ত গরম, বাতাসের আর্দ্রতা, শরীরের পানিশূন্যতা, বাতাসে অতিরিক্ত ধুলাবালি ইত্যাদি কারণে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পড়েন অনেকেই। এসব জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল ওষুধ গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ করতে হবে। সঙ্গে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। খাবারের মধ্যে ভিটামিন সি ও মিনারেলস সমৃদ্ধ খাবার খেতে হবে বেশি করে। গরমে ঘাম হওয়া এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব। তবে জ্বরের তীব্রতা বেড়ে গেলে কিংবা ৪-৫ দিনের বেশি স্থায়ী হলে চিকিত্সকের পরামর্শ নিতে হবে। এছাড়া গরমে পেটের নানা সমস্যা দেখা দেয়। আর তাই যতটা সম্ভব বাড়িতে তৈরি খাবার গ্রহণ করাই ভালো। খাবারের তালিকায় মৌসুমি ফলসমূহ ও তরল খাবার বেশি পরিমাণে রাখা যেতে পারে।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ